মোঃ জহির রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকা দক্ষিন পাড়া গ্রামে ৩ ফসলী জমিতে অনুমোদন না নিয়েই ফেন্সিডিল ও ইয়াবার মামলায় একাধিকবার গ্রেফতার হওয়া হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ ওরফে ড্যাল মজিদ ”সুফিয়া ব্্িরকস” বিশাল ইট ভাটা নির্মানের কাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ-“ এই ইট ভাটা নির্মিত হলে আশে পাশের প্রায় শত বিঘা ৩ ফসলী আবাদী জমি নষ্ট হবে”।
২০১৩ সনের ৫৯ নং আইন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত কর্মকান্ড- নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইন রহিতক্রমে কতিপয় সংশোধনীসহ উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন:৮ ধারায় বলা আছে- কতিপয় স্থানে ইটভাটা স্থাপন নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ।(১) আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ছাড়পত্র থাকুক বা না থাকুক, এই আইন কার্যকর হইবার পর নি¤œবর্ণিত এলাকার সীমানার অভ্যন্তরে কোন ব্যক্তি কোন ইটভাটা স্থাপন করিতে পারিবেন না,
যথাঃ (ক) আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা;(খ) সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা সদর; (গ) সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান বা জলাভূমি;(ঘ) কৃষি জমি; (ঙ) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা; (চ) ডিগ্রেডেড এয়ার শেড
২ (ঝ) ধারায় বলা আছে “কৃষি জমি” অর্থ এমন কোন জমি যাহা বৎসরে একাধিকবার কৃষিপণ্য উৎপাদনে ব্যবহৃত হয়;
এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা খিজির আহমেদ বলেন- “ ভাটা নির্মান এর কাজ আমি নিজেও দেখেছি , মৌখিক ভাবে নিষেধ করেছি কিন্তু তারা আমাদের কথা শুনে নাই। আমি নোটিশ পাঠানোর ব্যবস্থা করবো”।
সিরাজগঞ্জের হাটিকুমরুলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ডাল মজিদ আইন বহির্ভুত ভাবে ইট ভাটা স্থাপন করছে
RELATED ARTICLES
