দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৪৬ রানে বেঁধে ফেলেছে বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৪৭ রান। জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে স্বাগতিকরা।
স্কোর:
জিম্বাবুয়ে ২৪৬/৭ (৫০ ওভার)।
জিম্বাবুয়েকে ২৪৬ রানে থামাল বাংলাদেশ
৪৫ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ছিল ৪ উইকেটে ২২৭। ২৬০-৭০ রান অনায়াসে হবে বলেই মনে হচ্ছিল তখন। তবে শেষ প্যাঁচ ওভারে দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে ২৪৬ রানেই থামিয়ে দিয়েছে বাংলাদেশ। ৪৬, ৪৭, ৪৮- তিন ওভারে তিন উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেন বাংলাদেশের বোলাররা।
৪৯ রান করা সিকান্দার রাজাকে ফিরিয়ে শুরুটা করেছিলেন মাশরাফি। পরের দুই ওভারে পিটার মুর (১৭) ও একাদশে ফেরা এল্টন চিগুম্বুরাকে (৩) ফেরান যথাক্রমে মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাতেই আড়াইশর নিচে আটকে যায় জিম্বাবুয়ে।
ক্যারিয়ার সেরা ৪৫ রানে ৩ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। মাশরাফি, মুস্তাফিজ ও মাহমুদউল্লাহ পেয়েছেন একটি করে উইকেট।
