স্কুলব্যাগে মিলল ভারতীয় ফেনসিডিল, মাদক ব্যবসায়ী যুবক গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতের তৈরি আমদানি নিষিদ্ধ ১০ বোতল ফেনসিডিলসহ শাকিল হোসেন (৩০) নামে এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে উপজেলার জগৎপুরা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যমুনা নদী অংশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভবানী ডাঙ্গা গ্রামের মো. খতিব আলীর ছেলে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মঞ্জুরুল হাসান ও কাজল কুমারকে সঙ্গে নিয়ে উপজেলার ওই স্কুলের পাশে যমুনা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালানো হয়।

এসময় তার ব্যবহৃত স্কুলব্যাগ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। শাকিলের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন। সে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল বলেও জানান এসআই মাহমুদুল হক।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর