বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাহত-দরিদ্রদের পাশে এবার টাঙ্গাইল মহিলা দলের নেত্রী নিলুফার ইয়াসমিন

হত-দরিদ্রদের পাশে এবার টাঙ্গাইল মহিলা দলের নেত্রী নিলুফার ইয়াসমিন

নিজস্ব প্রতিনিধি : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লোকজনকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। ফলে খাদ্যের অভাবে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন কর্মহীন মানুষরা। এ পরিস্থিতিতে সংকটে থাকা এসব দরিদ্র্র পারিবারের পাশে দারালেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টাঙ্গাইল শহরের বিভিন্ন মহল্লায়-মহল্লায় গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের এই নেত্রী।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করতে এবং অসহায় মানুষের পাশে দাড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খাদো জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের নির্দেশ মোতাবেক দুস্থ-হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছি। টাঙ্গাইল জেলা মহিলাদল এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই নেত্রী।

কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণের এ কর্মসূচীর সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি সেলিনা বেগম, কোষাদক্ষ্য মর্জিনা বেগম, টাঙ্গাইল সদর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিছ আক্তার লতা, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক নার্সিন, জেলা মহিলা দলের সদস্য শাহিদা, নাসিমা, মিনাসহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular