শুক্রবার, জুলাই ৩, ২০২৬
Homeআন্তর্জাতিকঅভিনেতা সুশান্তের মৃত্যুতে পরিবারে আরও এক মৃত্যু

অভিনেতা সুশান্তের মৃত্যুতে পরিবারে আরও এক মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর চলে গেলেন সুশান্ত সিং রাজপুতের বৌদি। একদিকে যখন মুম্বাইতে সুশান্তের শেষকৃত্য চলছিল, তখনই বিহারের পূর্ণিয়ায় ওই আত্মীয়ার মৃত্যু হয়।
‘টাইমস অফ ইন্ডিয়া’য় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তিনি সুশান্তের এক তুতো ভাইয়ের স্ত্রী। জানা গেছে, সুশান্তের মৃত্যুর খবর সহ্য করতে পারেননি তিনি। ওই খবর শোনার পর থেকেই খাওয়া-দাওয়া ছেড়ে দেন।
এদিন বাবার হাতেই শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার। সোমবার সকালেই পাটনা থেকে মুম্বাই পৌঁছান অভিনেতার বাবা।
ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, এদিন পুলিশ জানিয়েছে, খুন নয়, আত্মহত্যাই করেছেন সুশান্ত। সোমবার মুম্বাই পুলিশের পক্ষ  থেকে জানিয়ে দেওয়া হয়, ৩৪ বছর বয়েসী এই অভিনেতার মৃত্যু হয়েছে গলায় দড়ি দেওয়ার ফলে অ্যাসফিকসিয়া (asphyxia) ঘটায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular