মোঃমনির মন্ডল, সাভারঃ আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপুর মানবিক সহযোগিতায় পৃথিবীর মুখ দেখলো এক নবজাতক।

জানাযায়, গতকাল শুক্রবার এক নারী থানার সামনে কান্নাকাটি করছিলো, খোজ নিলে সে জানায় তার গর্ভের সন্তানটি সিজার হওযার সময় হয়েছে কিন্তু আর্থিক সমস্যা থাকায় সে চিকিৎসা নিতে পারছে না। সেই সময় আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু মানবিক সহযোগিতায় এগিয়ে এসে তিনি হ্যাপি জেনারেল হাসপাতালে ডাঃ হ্যাপীর সাহায্য নিয়ে গর্ভবতী নারীকে সেখানে ভর্তি করান। সিজারের মাধ্যমে ঐ নারীর একটি নবজাতক সন্তান পৃথিবীর আলো দেখে।

এ ঘটনায় এলাকাবাসী ওসি রিজাউল হক দিপুর এই মানবতা সহযোগিতার সাধুবাদ জানান এবং সত্যিই মানবতার এক দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তিনি। ওসি রিজাউল হক দিপু এই নবজাতকের বেড়ে উঠার সমস্ত ব্যয়বার গ্রহন করার প্রতিশ্রুতি দিয়েছেন। জানাযায়, ঐ নারীর স্বামী তাকে ফেলে নিখোঁজ রয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর