টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কৃতী সন্তান মো. মাহফুজুল আলম খান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৮ অক্টোবর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

মো. মাহফুজুল আলম খানের পৈতৃক নিবাস টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া গ্রামের বেলুয়া খানবাড়িতে। তাঁর এ নতুন দায়িত্ব গ্রহণে নিজ এলাকায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সরকারি প্রশাসনে বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে নতুন এ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। যুবসমাজের উন্নয়ন, ক্রীড়াঙ্গনের বিকাশ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্বে মো. মাহফুজুল আলম খানের সাফল্য কামনা করেছেন তাঁর এলাকার শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর