ইবতেদায়ী ও প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদায়ী  ও পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) পরীক্ষা বাতিল করা হয়েছে।

জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এমন প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরীক্ষা বাতিলের বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, পিইসি ও ইইসি পরীক্ষা বাতিলের বিষয়ে সারসংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এ ব্যাপারে সম্মতি দিয়েছে।

অন্যদিকে স্কুল-কলেজের ছুটি আরও বাড়তে পারে বলে জানা গেছে। আরও অন্তত ১৫ দিন ছুটি বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর