এবার মনসিংহে কালভার্ট নির্মাণে রডের পরিবর্তে বাঁশ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের গোদারবন্ধে একটি কালভার্ট নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে। ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল মিয়া এলজিএসপির ২ লাখ টাকার একটি কালভার্ট নির্মাণে পাটাতন ঢালাই করার সময় রডের পরিবর্তে এ বাঁশ ব্যবহার করেন।

বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী প্রতিবাদী হয়ে উঠেন। উপায় না দেখে শনিবার (৪ জুলাই) বাঁশ দিয়ে পাটাতন করা কালভার্টের পাটাতন তিনি শ্রমিক দিয়ে উপড়ে ফেলেন।

এদিন বিকালে কালভার্ট নির্মাণস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ স্থানীয় সরকারের উপ-পরিচালক একেএম গালিব খান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক।

কালভার্ট নির্মাণে বাঁশ ব্যবহার করা হয়েছে সত্যতা স্বীকার করে ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘কালভার্ট ভেঙ্গে পুনরায় নির্মাণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক বলেন, ‘প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা পরে জানানো হবে।’

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর