কালিহাতীতে ঈদের নতুন কাপড় কিনতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে লাশ হলেন গৃহবধূ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নতুন কাপড় কিনতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে সুমা আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সুমা উপজেলার দেউপুর দক্ষিণপাড়া গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সল্লা চরপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

সল্লা ইউপি পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার সোনা মিয়া জানান, সুমা নামে ওই গৃহবধূ কাপড় কেনার জন্য স্বামীর বাড়ি থেকে বের হয়ে জোকারচর কাপড়ের হাটে যাচ্ছিল। পথিমধ্যে চরপাপাড়া এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়টি বিকালে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার সত্যতা নিশ্চিত করে ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই গৃহবধূ মারা যান। পরে খবর পেয়ে স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে যায়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর