শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, যৌতুক ও মাদক ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ সালিশের মাধ্যমে মিমাংসা-একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে লক্ষ্যে নাগরিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলার কোকডহরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কোকডহরা ইউনিয়ন, নাগরিক অধিকার পরিষদ ও তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্কের আয়োজনে এবং কালিহাতী নাগরিক উদ্যোগের বাস্তবায়নে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা নাগরিক অধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি,আউলাতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম খান,বাগুটিয়া আয়ান এডুকেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আবু বকর সিদ্দিক,কোকডহরা ইউপি প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ইউপি সদস্য শাহাদৎ হোসেন রাজু নাগরিক উদ্যোগের বিভিন্ন কর্মীসহ কাজী, ইমাম ও ইউপি সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় সঞ্চালনা করেন, কালিহাতী নাগরিক উদ্যোগের সহকারী এরিয়া অফিসার সেলিম ফকির।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।