Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে নিখোঁজের ৩ দিনপর ডোবায় মিলল কিশোরের মরদেহ

কালিহাতীতে নিখোঁজের ৩ দিনপর ডোবায় মিলল কিশোরের মরদেহ

শুভ্র মজুমদার, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে জিহাদ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার এলেঙ্গা সুপার মার্কেটের পিছনে পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। জিহাদ এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন ধরে নিখোঁজ ছিলে জিহাদ। রবিবার দুপুর ১২ টার দিকে মার্কেটের একজন কর্মচারী পিছনে গিয়ে দেখতে পায় একটি মরদেহ ডোবায় ভাসছে। পরে মার্কেটের লোকজনকে বললে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় কালিহাতী থানার অফিসার (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিত্যক্ত ডোবা থেকে কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular