সোমবার, আগস্ট ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীতে বাল্যবিবাহ নিরোধ ও কন্যা দিবস পালিত

কালিহাতীতে বাল্যবিবাহ নিরোধ ও কন্যা দিবস পালিত

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী বাল্যবিবাহ নিরোধ ও জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার, সহকারী কমিশনার(ভুমি) নাফিসা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিত তোতা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম আহমেদ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular