মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীকালিহাতীর বঙ্গবন্ধু সেতু সড়কে ৬৮৮ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-২

কালিহাতীর বঙ্গবন্ধু সেতু সড়কে ৬৮৮ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-২

শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু সেতু সড়কের কামাক্ষার মোড় থেকে ৬৮৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ সিপিসি-২ এর একটি দল।

গ্রেফতারকৃতরা আসামীরা হলো – মো. আলী (৫৫) ও মো. আবীর (১৯)। সোমবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফেনসিডিলের একটি বড় চালান রাজধানীতে ঢুকতেছে। কিন্তু নির্দিষ্ট সময় পাড় হয়ে গেলেও তাদের কোন সংবাদ না পাওয়ায় সোর্সের দেয়া তথ্য মতে আমরা তাদের খুঁজতে খুঁজতে বঙ্গবন্ধু সেতু সড়কের কামাক্ষার মোড় নামক স্থানে ট্রাকটি দাঁড়িয়ে থাকতে দেখি। একসময় ট্রাকের চালক ও সহযোগী ট্রাকের ভিতরে ঘুমাচ্ছিল। তাদের ঘুম থেকে ডেকে উঠিয়ে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে ট্রাকে ড্রাইভারের সিটের পেছনে রাখা ফেনসিডিলের কথা স্বীকার করে। পরে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট হতে দুইটি মোবাইল ও সঙ্গে থাকা ছয় হাজার সাতশত ৯২ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত মাদক নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular