এম সাইফুল ইসলাম শাফলু : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান দলীয় নেতা- কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কেউ লুটপাট চাঁদাবাজি, দখলবাজি, কোন প্রকার অপকর্ম করবেন না। সাধারণ জনগণ যেন বলতে না পারে বিএনপি আওয়ামী লীগের মতো একই কাজ করছে। অপকর্মের দায়ে সারাদেশে এ পর্যন্ত ২০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। একবার দল থেকে ছিটকে পড়লে আর উঠে দাঁড়াতে পারবেন না। আযম খান বলেন, এখন আর দিনের ভোট রাতে হবে না। সকল ভোটারগন নিরপেক্ষ ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সকলেই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন। শনিবার সকালে রফিক কনভেনশন সেন্টারে সখীপুর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি একব্বর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাছেত মাস্টার, সাংগঠনিক সম্পাদক শিকদার মোঃ সবুর রেজা, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন (কমিশনার), সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির ১০ টি ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেউ লুটপাট চাঁদাবাজি, দখলবাজি করলে কোন প্রকার ছাড় নয়- আহমেদ আযম খান
412
এই ধরনের আরও খবর
