শুক্রবার, জুন ২৬, ২০২৬
Homeখেলাধুলাকোহলি মুশফিককে টপকালেও রেকর্ডটা মুশফিকেরই

কোহলি মুশফিককে টপকালেও রেকর্ডটা মুশফিকেরই

টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো অপরিবর্তিত দল মাঠে নামিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার এই প্রসঙ্গে উঠে আসছে মুশফিকুর রহিমের নামও। মুশফিক টেস্ট অধিনায়ক থাকতে কখনোই অপরিবর্তিত দল মাঠে নামাননি। সেই ইংল্যান্ডেই দল নিয়ে ভারতের পরীক্ষা-নিরীক্ষার চক্রপূরণের দায়িত্ব সারলেন বিরাট কোহলি।

সর্বশেষ ২০১৪ সালে লর্ডস টেস্টে অপরিবর্তিত দল মাঠে নামিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সাউদাম্পটনে পরের টেস্টেই আবার দলে পরিবর্তন আনা হয়। এরপর এই চার বছরে ৪৫ টেস্টে ভারতীয় দলে অন্তত একটি হলেও পরিবর্তন ছিল। কাল আবার সেই সাউদাম্পটনেই অপরিবর্তিত দল মাঠে নামালেন অধিনায়ক কোহলি। তার আগে টেস্ট অধিনায়ক হিসেবে কোহলি কিন্তু প্রতি ম্যাচেই দলে পরিবর্তন এনেছেন। দল নিয়ে কোহলির এই টানা ৩৮ ম্যাচের পরীক্ষা-নিরীক্ষায় কিন্তু উঠে আসছে মুশফিকুর রহিমের নামও!

২০১১ সালে বাংলাদেশ টেস্ট দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন মুশফিক। গত বছর নেতৃত্ব হারানোর আগে ৩৪ টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন তিনি। এই ৩৪ টেস্টে মুশফিক কখনোই টানা দুই টেস্টে একই দল খেলাননি। অন্তত একটি হলেও পরিবর্তন ছিল। অর্থাৎ মুশফিক তাঁর টেস্ট অধিনায়কত্বের ক্যারিয়ারে কখনোই অপরিবর্তিত দল মাঠে নামাননি। এটি একটি রেকর্ড। যেখানে তিনি টেক্কা দিয়েছেন রে ইলিংওয়ার্থ (৩১ ম্যাচ), ওয়াসিম আকরাম (২৫ ম্যাচ), ওয়ালি হ্যামন্ড (২০ ম্যাচ) ও অ্যান্ডি ফ্লাওয়ারকে (২০ ম্যাচ)।

এএফপিতবে একটি জায়গায় আবার মুশফিককে টপকে গেছেন কোহলি। এ বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় তৃতীয় টেস্টটি ছিল কোহলির অধিনায়কত্ব (টেস্ট) ক্যারিয়ারের ৩৫তম ম্যাচ। এবং সেই ম্যাচেও অপরিবর্তিত দল মাঠে নামাননি ভারতীয় অধিনায়ক। আসলে এই সাউদাম্পটন টেস্টের আগে কোহলি কখনোই অপরিবর্তিত দল মাঠে নামাননি। তো এই ধারাবাহিকতা ধরে রেখে মুশফিকের সেই ৩৪ ম্যাচেই পরিবর্তিত দল মাঠে নামানোর কীর্তি টপকে যান কোহলি।

তবে সাউদাম্পটনে কোহলি অপরিবর্তিত দল মাঠে নামানোয় রেকর্ডটি মুশফিকেরই থাকছে। কারণ, কোহলি ভারতের বর্তমান অধিনায়ক এবং সাউদাম্পটনেই তিনি অপরিবর্তিত দল মাঠে নামিয়েছেন। আর মুশফিক তাঁর টেস্ট অধিনায়কত্বের ক্যারিয়ারে কখনোই এ পথে হাঁটেননি। কোহলি যে তাঁর নেতৃত্বের সামনের দিন গুলিতেও অপরিবর্তিত দল মাঠে নামাবেন না সে কথাও জোর দিয়ে বলা যায় না।

সাউদাম্পটন টেস্টের আগে যে ৪৫ ম্যাচে ভারত প্রতিবারই দল পাল্টেছে তার মধ্যে ৭টি ম্যাচের নেতৃত্ব ভাগ করে নিয়েছেন ধোনি ও অজিঙ্কা রাহানে। বাকি ৩৮ ম্যাচই কোহলির। তিনি দল অপরিবর্তিত রেখেছেন নিজের ৩৯তম ম্যাচে (অধিনায়ক হিসেবে)। গ্রায়েম স্মিথ কিন্তু কোহলির চেয়েও কয়েক কাঠি সরেস। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক টেস্টে অপরিবর্তিত দল খেলিয়েছেন ৪৩ ম্যাচ পর নিজের ৪৪তম ম্যাচে এসে। রেকর্ডটি তাই স্মিথের দখলেই থাকল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular