নিজস্ব প্রতিনিধি: “গণপরিবহন সড়কে চললে বিএনপির সমাবেশ যত লোক হতো পায়ে হেঁটেই তার চেয়ে বেশি লোক হয়েছে। গণপরিবহন চললে সরকারে কি এমন ক্ষতি হতো? একজন দেশ প্রেমিকের কাছে এমপি মন্ত্রীর কোন মূল্য নেই। কোন বাধা প্রয়োগ করে জনপ্রিয়তা বৃদ্ধি করা যায় না বরং কমে।
২০১৮ সালের আওয়ামী লীগের নির্বাচন সবচেয়ে খারাপ নির্বাচন। এ নির্বাচনে বাসাইল – সখীপুর আসনে আমরা বিজয়ী হলেও জনগন বলতো ভোট চুরি করে নির্বাচিত হয়েছে ।
তিনি আরোও বলেন, দেশের সরকার হলো জনগণের কর্মচারী। জনগন সরকারের অধীনস্থ কর্মচারী নয়। খালেদা জিয়া কে জেলে পাঠানো হুমকি একটি দেশের প্রধান মন্ত্রী বক্তব্য হতে পারে না। প্রধান মন্ত্রীর পদ ছেড়ে আওয়ামী লীগের সভাপতি হয়ে এমন কথা বলুন”
টাঙ্গাইলের সখীপুরে শনিবার বিকেলে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে কৃষক শ্রমিক জনতা লীগের ৬৫জন নেতাকর্মীদের নামে করা মামলায় ৫৪জন কারা নির্যাতিত হয়। নিজ বাস বাসভবনে ওই কারা নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম প্রধান অতিথির বক্তব্যে সরকারের সমালোচনা করে এ কথা বলেন।
অনুষ্ঠানে সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল সবুর খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বেগম নাসরিন কাদের সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীর প্রতীক), যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সালেক হিটলো, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহবায়ক হাবিবুন নবী সোহেল, সানোয়ার হোসেন, আবু জাহিদ রিপন, আলমগীর সিদ্দিকী প্রমুখ।
এছাড়াও জেলা ও উপজেলার ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, কৃষক শ্রমিক জনতালীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
