শুক্রবার, জুন ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

গোপালপুরে করোনা উপসর্গে এক ব্যক্তির মৃত্যু

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে করোনা উপসর্গে নিয়ে শফিকুল ইসলাম ঝন্টু (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সে উপজেলার সূতি দিঘুলিপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে। তিনি বাংলাদশ কারিগরী শিক্ষা বোর্ড নরসিংদী শাখা’র অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন।

গত মঙ্গলবার রাতে তিনি মারা যান। বুধবার (১৫ জুলাই) সকালে সামাজিক গোরস্থানে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সদস্যরা তার জানাজা ও দাফন সম্পন্ন করেন।

সাবেক পৌর কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির জানান, শফিকুল মায়ের অসুস্থতার খবর শুনে এক সপ্তাহ আগে বাড়ি আসেন। গত ৫ দিন ধরে সর্দি-জ্বর, কাঁশি দেখা দেয়। কিন্তু সে স্থানীয় হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিষয়টি গোপন রেখে বাড়িতেই অবস্থান করছিলেন।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, ওই ব্যক্তি করোনার উপসর্গে গত রাত মঙ্গলবার মারা যায়। করোনার ভয়ে তার মরদেহের কাছে কেউ না আসায় বুধবার সকালে প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের সহযোগিতায় দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী এ বিষয়টি নিশ্চিত করে জানান, তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular