গ্রাহক পর্যায়ে আবার বাড়ছে বিদ্যুতের দাম, ঘোষণা আসতে পারে রাতে

সরকারের নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে আবার বিদ্যুতের দাম বাড়ছে। মঙ্গলবার রাতেই বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন নির্ধারণ করা দাম বুধবার (১ মার্চ) থেকে কারযকর হবে। এবারও দাম পাঁচ শতাংশ বাড়ানো হচ্ছে বলে আভাস মিলেছে।

এর আগে গ্রাহক পর্যায়ে গত ১২ ও ৩০ জানুয়ারি দুই দফায় পাঁচ শতাংশ করে বিদ্যুতের দাম বাড়ানো হয়। নতুন করে দাম বাড়ানো হলে গত ১৪ বছরে ১৩ বারের মতো গ্রাহক পর্যায়ে বাড়বে বিদ্যুতের দাম।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর