ঘাটাইলের গারোবাজারে পুলিশ ফাঁড়ির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর উপজেলার সীমানায় অবস্থিত গারোবাজারে পুলিশ ফাঁড়ির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার ৩ জুলাই বিকেল ৫টায় দুই উপজেলার সীমানা এবং বাজারের মধ্যবর্তী চৌরাস্তায় উভয়পাশের ব্যবসায়ী এবং সর্বসাধারণের উপস্থিতিতে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় দুই পাশের প্রায় পাঁচ শতাধিক মানুষ উক্ত মানববন্ধনে অংশ নেয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,গারোবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক সাজ্জাদুর রহমান, মধুপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা সাইদুর রহমান শামীম, সোহেল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাবুল খান, বিশিষ্ট ব্যবসায়ী গারোবাজার (সুনামগঞ্জ) হাঠ ইজারাদার হিসাব আলী, ফরহাদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল হাই, আব্দুস সামাদ প্রমুখ।

উক্ত মানববন্ধনে বক্তারা গারোবাজারে পুলিশ ফাঁড়ির প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে পুলিশ ফাঁড়ি স্থাপনের জোর দাবী জানান।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর