ঘাটাইলে আগুনে পুড়ে গেল কৃষকের লক্ষাধিক টাকা মূল্যের ঘর ও গবাদিপশু

ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একজন দরিদ্র কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে গেল লক্ষাধিক টাকা মূল্যের গোয়াল ঘর ও গবাদিপশু।

গতকাল সোমবার রাতে উপজেলার দিঘর ইউনিয়নের আঠারদানা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার মধ্যরাতে দিঘর ইউনিয়নের আঠারদানা গ্রামের কৃষক আব্দুল মান্নান মিয়ার বাড়ীতে গবাদিপশুর সুরক্ষার জন্য দেয়া মশার কয়েল থেকে আগুনের সূত্র ঘটে। রাতে শোবার পূর্বে প্রতিদিনের মতই গতকাল রাতে গরুর গোয়াল ঘরে মশার উত্যাপ থেকে গরু রক্ষার্থে মশার কয়েল লাগিয়ে দেওয়া হয়। অসাবধানতায় কয়েল জালিয়ে ঘুম আসার পর ঘরের ভিতরে আগুন লেগে সমস্ত ঘড় পুরে ছাই হয়ে লক্ষাধিক টাকা মূল্যের একটি ষাঁড় গরু ও একটি গাভীন গরু পুরে মারা যায়। অগ্নিদগ্ধ হয়েছে আরো একটি গাভীন গরু। অগ্নিদগ্ধ পশুটি বাঁচার সম্ভবনাও কম।

অগ্নিকান্ডের সময় মধ্যরাতে তার পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে

কালিহাতী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা আগুন নেভালেও ততোক্ষনে ২ টি ষাঁড় পুড়ে মারা যায়।

কৃষক মান্নান মিয়া জানান, গরু পালন করেই সংসার চালান তিনি। এই অগ্নিকান্ডে তার লক্ষাধিক টাকা মূল্যের গবাদিপশু ক্ষতি হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর