Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে আরও ২ জন করোনা পজিটিভ

ঘাটাইলে আরও ২ জন করোনা পজিটিভ

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বুধবার (৯ সেপ্টেম্বর) প্রাপ্ত ফলাফলে আরও দুইজন নতুন করে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। এ নিয়ে ঘাটাইলে মোট ১৮০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

আজ বুধবার ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো মমিনুল হাসান হিমেল এই তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে গত জুলাই মাসে ঘাটাইলে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ জন। আগস্ট মাসে আগের রেকর্ড ভেঙ্গে ৯৪ জন করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। চলতি মাস সেপ্টেম্বরে ২১ জন করোনা ভাইরাস পজিটিভ হলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো মমিনুল হাসান হিমেল জানান, ঘাটাইলে নতুন করে আরও দুইজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ঘাটাইলে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ঘাটাইল পৌরসভার কাজী রোড এলাকার ৫৫ বছর বয়সী একজন নারী এবং শান্তিনগর এলাকার ৬৫ বছর বয়সের একজন পুরুষ।

ডা. মো মমিনুল হাসান হিমেল জানান, গত সোমবার ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে তারা নমুনা দিলে দুইজনের ফলাফল করোনা পজিটিভ আসে। এ নিয়ে ঘাটাইলে মোট ১৮০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

এদিকে ঘাটাইলে করোনায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান এবং ঘাটাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভূঁইয়া করোনা ভাইরাস সংক্রমনে মারা গেছেন।

RELATED ARTICLES

Most Popular