ঘাটাইল প্রতিনিধিঃ “বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। উপজেলা নির্বাচন অফিস এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজু, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা নির্বাচন অফিসার মো. মহি উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান রুহুল আমিন, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।
এ সময় নির্বাচন অফিস নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।