শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে পাতা কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

ঘাটাইলে পাতা কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে পাতা কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। গতকাল রবিবার দুপুরে উপজেলার শালিয়াবহ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর পিতা বাদী হয়ে আজ সোমবার ঘাটাইল থানায় মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, কিশোরীটি উপজেলার শালিয়াবহ-জাঙ্গালিয়া চৌরাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। সে গতকাল সকালে রান্নার কাজে ব্যবহারের জন্য বাড়ির পাশের কদ্দুছ মন্ডলের বাগানে পাতা কুড়াতে যায়। দুপুরে একই গ্রামের রফিজ উদ্দিন ওরফে অপু (৪৫) তাকে একা পেয়ে মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে। অপু তাকে ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যায়। মেয়েটি বাড়ি গিয়ে ঘটনাটি তার মাকে বললে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে তার বাবা অপুকে আসামি করে মামলা দায়ের করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে আটকের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular