বুধবার, মে ২৭, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসঞ্জীবনের উদ্যোগে ধনবাড়ীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সঞ্জীবনের উদ্যোগে ধনবাড়ীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ধনবাড়ী প্রতিনিধি, নিউজ টাঙ্গাইলঃ মুজিব বর্ষ উপলক্ষে সঞ্জীবন, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সোমবার (১০ই ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মমিপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তদানে সবাইকে আগ্রহী করে তুলতেই এমন আয়োজন করেছেন বলে জানায় সঞ্জীবন,টাংগাইল জেলা শাখার সদস্যরা ।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন। তিনি তার বক্তব্যে মুজিব বর্ষ উপলক্ষে জাতির জনকের জীবনী তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্জীবন টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা রাজীব ভদ্র অপু।তিনি বলেন “আমরা প্রতিনিয়ত আমাদের ব্লাড ক্যাম্পেইন চালু রেখেছি, সাধারণ মানুষের মাঝে রক্তদানের মহান বার্তা পৌছে দেবার লক্ষ্যে এই কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ইতোমধ্যে সবার মধ্যে একটি ইতিবাচক মনোভব আমরা দেখতে পেয়েছি। সবাই আমাদেরকে দোয়া করবেন।”

সঞ্জীবন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রবিন বলেন “সঞ্জীবন এর উদ্যোগে গ্রামের সবাইকে ব্লাড গ্রুপ নির্নয় করা হবে এবং এই তথ্য রেকর্ড রাখা হবে। এতে করে গ্রাম একটা ব্লাড ব্যাংক এর মত হয়ে যাবে। গ্রামের কেউ অসুস্থ হয়ে গেলে এবং রক্তের প্রয়োজন হলে সহজে এই রেকর্ড থেকে রক্ত পাওয়া যাবে। এই উপায়ে ইমারজেন্সি রোগীর জীবন সহজে বেচে যেতে পারে। আমাদের এই কার্যকম আমরা অব্যাহত রাখব।”সঞ্জীবন টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক সবুজ মিয়া বলেন সমাজে অবহেলিত মানুষদের মৌলিক অধিকার চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। আমরা চাই আমাদের সমাজে কোন মানুষকে যেন বিনা চিকিৎসায় মৃত্যু বরন করতে না হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular