ঘাটাইল উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিদর্শন করলেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক। পরিদর্শনকালে তিনি নির্বাচন উপলক্ষে ঘাটাইল জিবিজি কলেজ অডিটোরিয়ামে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সর্বোচ্চ আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশ প্রদান করেন।

তিনি উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং ভোটারদের জন্য শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। পরিদর্শনকালে তিনি বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন ও দ্রুততম সময়ে সকল ভোটকেন্দ্র আইপি ক্যামেরার আওতায় নিয়ে আসতে সহকারী রিটার্নিং অফিসারকে নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন অফিসার, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর