বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeদেশের খবরছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিক্ষক

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিক্ষক

নাটোরের লালপুরে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে বিপ্লব হোসেন (৩৫) নামে এক কলেজ শিক্ষককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। বিপ্লব হোসেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সাহাবাজ মন্ডলের ছেলে ও লালপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

গত শনিবারের এ ঘটনার জেরে গতকাল সোমবার দুপুরে ওই ছাত্রীর বাবা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষক বিপ্লব হোসেন বিবাহিত ও দুই সন্তানের জনক। এর আগেও তার বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ আছে বলে জানায় এলাকাবাসী। কিন্তু সামাজিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় ওইসব ঘটনার কোনো বিচার হয়নি।

স্থানীয়রা জানান, বিপ্লব তার কলেজের এইচএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মেলামেশা করছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার ওই ছাত্রী উপজেলার মালপাড়া গ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই গ্রামের আয়াতুল্লার ছেলে জাহিদ হাসানের বাড়িতে তারা একত্রিত হন। এসময় তাদের আপত্তিকর অবস্থায় পেয়ে গণধোলাই দিয়ে আটকে রাখে এলাকাবাসী। পরে খবর পেয়ে ওই শিক্ষকের বড় ভাই শিক্ষক কাইকোবাদ কয়েকজন গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসেন। বিষয়টি আপোষ মিমাংসা হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বিষয়টি তিনি এড়িয়ে যান।

জানতে চাইলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular