তার প্রভাব আইসিসি র্যাংকিংয়েও পড়েছি। ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সাত। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বাজে সময় পার করা জিম্বাবুয়ের অবস্থান ১১।
পিছিয়ে থাকা জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিতলেও র্যাংকিংয়ে তেমন কোন উন্নতির লক্ষণ নেই বাংলাদেশ দলের। তবে হেরে গেলে র্যাংকিংয়ে অবনমন হয়ে যায় টাইগারদের।
শুধু তাই নয়, যারা ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দলকে ঘরের মাঠে পরাজিত করার সক্ষমতা রাখে, তারা জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষে হেরে গেলে লজ্জায় পড়ে যাবে। আর এ কারণেই আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজ নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ।
এ ব্যাপারে বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার রুবেল হোসেন বলেন, ‘জিম্বাবুয়ের সাম্প্রতিক পারফরম্যান্স দেখেন আর আমাদেরটা দেখেন। এখন কোনোভাবে যদি একটা অঘটন ঘটে যায় তাহলেই বিপদ। ওদের সঙ্গে আমাদের পারফরম্যান্সটা তাই খুব ভালো হতে হবে। যেন কোনোভাবেই কোনো ম্যাচ আমাদের হাত ফসকে না যায়। জিম্বাবুয়ের সঙ্গে খেলা মানেই এই চাপটা থাকবেই।’
ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারছেন না দেশের সেরা দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাদের ছাড়াই খেলতে হবে। তাদের ছাড়া এই সিরিজটা চ্যালেঞ্জিং এমনটি জানিয়েছেন জাতীয় দলের সহকারি নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সাকিব-তামিমের শূন্যতা নিয়ে রুবেল বলেন, ‘সাকিব ভাই-তামিম ভাই আমাদের দলের সেরা খেলোয়াড়। আমরা তাদের অবশ্যই মিস করব। কিন্তু আবার অন্য দিক দিয়ে দেখেন এটা একটা সুযোগও। আমাদের দলের বাকি যারা আছে, তারাও যে ম্যাচ জেতাতে পারে, সেটা প্রমাণের সুযোগ। আশা করি, এই সিরিজে তারা দুজন না থাকায় কোনো সমস্যা হবে না।’
