টাঙ্গাইলসহ সারা দেশের আজকের আবহাওয়া বার্তা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলসহ দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা,ময়মনসিংহ ,রাজশাহী ,রংপুর,বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিহার,লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যস্থানে মাঝারী অবস্থায় বিরাজ করছে।
ঢাকায় সন্ধ্যা ৫ টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫২ মিনিটে।
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর