নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মাদরাসার ৩ পরীক্ষার্থী ও স্কুলের ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১ পরীক্ষার্থী ও ভূঞাপুর ফাজিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত গণিত বিষয়ের পরীক্ষায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
বহিষ্কৃতদের মধ্যে ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী ও নিকলা দড়িপাড়া মাদরাসার ৩ পরীক্ষার্থী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভূঞাপুর ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে ৩জন ও ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজনকে বহিষ্কার করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল
SUBSCRIBE করতে ক্লিক করুন।