কাদের সিদ্দিকীর পথসভা পন্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল শহরে একই স্থানে ছাত্রলীগের পাল্টা সভা করায় পন্ড হয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তমের পথসভা। অবশ্য ছাত্রলীগের দাবি, তারা কাদের সিদ্দিকীর বিরুদ্ধে কোন পাল্টা সভা ডাকেননি। ঘটনাস্থলে তাদের পূর্বনির্ধারিত সভা ছিল। বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে।

কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকেল চারটার দিকে টাঙ্গাইল শহরের শহীদ মিনারে পথসভা করতে চেয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। মির্জাপুরের গোড়াই পাড় হয়ে খবর পাওয়া যায়, শহীদ মিনারে ছাত্রলীগের লোকজন দখল করেছে। পুলিশও শহীদ মিনার ও আশপাশে অবস্থান নেয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভার জন্য মাইক টানাতে বাধা দেয় ছাত্রলীগের লোকজন। কিন্তু বঙ্গবীর কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে দিতে চাননি। তাই তিনি সেখানে পথসভা করতে যাননি।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানাতে আগে থেকে ছাত্রলীগ একটি অনুষ্ঠানের আয়োজন করে শহীদ মিনারে। সেখানে কৃষক শ্রমিক জনতা লীগের কোন পথসভা ছিল বলে জানা ছিল না।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার (ওসি) সায়েদুর রহমান বলেন, কাদের সিদ্দিকীর বক্তব্য দেয়ার মতো পরিবেশ সেখানে ছিল না। এজন্য হয়তো তারা পথসভা করেনি। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন ছিল।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর