বুধবার, জুন ২৪, ২০২৬
Homeজাতীয়ঐক্যফ্রন্ট নেতাদের মাঝে মতানৈক্য, রাজশাহীর সমাবেশে থাকছেন না ড. কামাল

ঐক্যফ্রন্ট নেতাদের মাঝে মতানৈক্য, রাজশাহীর সমাবেশে থাকছেন না ড. কামাল

ড. কামাল হোসেনের পরিবার নিশ্চিত  করেছেন, তিনি রাজশাহীর সমাবেশে থাকতে পারছেন না। কারণ হিসেবে শারীরিক অবস্থার কথা জানা গেলেও সুত্র জানিয়েছে, সমাবেশের প্রস্তুতি নিয়ে দ্বন্দ্বে অনেকটা প্রাণের মায়াতেই জামাতের শক্ত অবস্থান সম্পন্ন রাজশাহীতে আসছেন না ড. কামাল।

সুত্রমতে, সমাবেশের প্রস্তুতি নিয়ে মতানৈক্য, দলের নেতাকর্মীদের  গুরুত্ব না পাওয়ায় মনোক্ষুন্ন ড. কামাল হোসেন সমাবেশে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরেক সুত্র জানিয়েছে, ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সমাবেশে অংশ না নেওয়ার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান লন্ডন পলাতক গ্রেনেড হামলার মূল আসামী তারেক রহমানের কিরিং কামাল মিশনের ভয়ে সমাবেশ থেকে সরে গিয়েছেন খ্যাতিমান এই আইনজীবী।

রাজশাহীর সামাবেশ প্রস্তুতিতে রাজশাহী গণফোরামের কাউকে গুরুত্ব না দেওয়ায় প্রথম থেকে অসন্তুষ্ট ছিলেন ড. কামাল হোসেন। জানা যায়, এ নিয়ে তিনি ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অসন্তোষ প্রকাশ করেন। বিএনপি মহাসচিব রাজশাহীর হেভিওয়েট দুই বিএনপি নেতা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিলেও প্রস্তুতি নিয়ে দুই বিএনপি নেতার মাঝেই মনোমালিন্য তৈরী হয়। সমাবেশ পূর্বর্র্তী সংবাদ সম্মেলনে মিনু ও বুলবুলের দ্বন্দ্বে আরো অবহেলায় পড়েন ঐক্যফ্রন্টের রাজশাহীর নেতারা। সংবাদ সম্মেলনে গণফোরাম রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ গণফোরাম ও নাগরিক ঐক্যের অন্যান্য নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এছাড়া জাতীয় ঐক্য ফ্রন্টের মুখ্পাত্র পরিবর্তন করে মির্জা ফখ্রুলকে বিএনপি মনোনীত করায় ঐক্য ফ্রন্টের অন্যান্য নেতারা ক্ষুব্ধ হয়েছেন বলে বিশেষ সূত্রে জানা যায়। এ প্রসঙ্গে কিছু বলতে চাননি রাজশাহী গণফোরামের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম।

রাজশাহী গণফোরামের সাধাররণ সম্পাদক হোসেন আলী পেয়ারা সকালে জানান, আমরাও জেনেছি স্যার আসছেননা। তবে কেন আসছেননা। তা বলতে পারবোনা।’ সমাবেশের প্রস্তুতি নিয়ে মনোমলিন্য প্রসঙ্গে তিনি বলেন, যা শোনা যায় তার সব সত্য হয়না। আবার মিথ্যাও হয়না।

এদিকে অন্য সুত্র নিশ্চিত করেছে সোহরাওয়ার্দি উদ্যানের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ড. কামালকে হত্যা মিশনের তথ্য ফাঁস হওয়ায় অনেকটা আতঙ্কিত ড. কামাল। যদিও রাজধানী বলে সে সমাবেশে অংশ নেন তিনি। কিন্তু রাজশাহীতে সেই ঝুঁকি নিতে চাননি গুরুত্বপূর্ণ সময়ে দেশের বাইরে চলে যাওয়া অভ্যাসের  ড. কামাল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular