বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা শিশুসহ ৮ তরুণী উদ্ধার

টাঙ্গাইলে আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা শিশুসহ ৮ তরুণী উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে মহিলা অধিদফতরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা শিশুসহ নয় তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে মির্জাপুর রেল স্টেশনের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়। তারা হলেন- রাইজু (২৬), রিনা (২০), সুরমা (২০), জিয়াসমিন (১৮), শাবানা (১৬), বৃষ্টি (১৬) তানিয়া (১৪) ও লামিয়া (৭)। তারা তারেক তালুকদার (১৭) নামে এক কিশোরের সঙ্গে মির্জাপুরে আসেন। তারেক সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার তিন নান্দিনা গ্রামের আব্দুল হাই তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে মির্জাপুর রেল স্টেশনে তারেক তালুকদারের সঙ্গে আট তরুণীকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন রোহিঙ্গা নারী ভেবে আটক করেন। পরে স্থানীয়রা তাদের মির্জাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ জানায়, সকালে বিমানবন্দর রেল স্টেশন থেকে তারেক শিশুসহ আট তরুণী নিয়ে রেলযোগে মির্জাপুর স্টেশনে নামে। স্থানীয় লোকজন তাদের কথাবার্তা ও আচরণে সন্দেহ করে রোহিঙ্গা ভেবে আটক করে পুলিশে হস্তান্তর করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, মির্জাপুর রেল স্টেশনের কাছে স্থানীয় লোকজন রোহিঙ্গা ভেবে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় তারা গাজীপুরের ভোগড়া এলাকার মহিলা অধিদফতরের আশ্রয় কেন্দ্র থেকে পালিয়ে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular