টাঙ্গাইলে কর্মহীন-দরিদ্রদের মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লোকজনকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। রোজগারের অভাবে খাদ্য সংকটে থাকা এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

মঙ্গলবার (২১ এপ্রিল ) দুপুরে টাঙ্গাইল সদর বাঘিল ইউনয়ন ঢালান শিপপুর মাদ্রাসায় শতাধীক কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা প্রতিটি প্যাকেটে ছিল তিন কেজি চাল, এক কেজি আলু, আধা কেজি মসুর ডাল ও আধা কেজি লবণ।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিএনপির নেতা কর্মীরা থাকবে। টাঙ্গাইল জেলা বিএনপি এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণের এ কর্মসূচীর সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ভিপি কোহিনুর, তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন বিএনপি নেতা ফজলু মন্ডল, শ্রমিক নেতা মজনু মন্ডল ও যুবনেতা সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর