টাঙ্গাইলে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের নাগরপুরে গৃহবধূ রোজিনা আক্তারকে (২১) আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার মিরকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রোজিনা নাগরপুর উপজেলার কোকাদাইর গ্রামের মৃত মজের আলীর মেয়ে। হত্যার অভিযোগে স্বামী মো. জয়নাল আবেদিন ওরফে বাবুকে আটক করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টায় স্বামীর বাড়িতে আগুনে দগ্ধ হয় রোজিনা। পরে তাকে চিকিৎসা দেয়ার জন্য নেয়া হয় টাঙ্গাইল সদর হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শনিবার সকালে উন্নত চিকিৎসা জন্য ঢাকায় যাওয়ার পথে মারা যায় সে। রোজিনার গ্রামের বাড়িতে খবর আসে মারা যাওয়ার। পরে তার বাবার বাড়ির লোকজন নাগরপুর থানা পুলিশকে খবর দিলে শনিবার দুপুরে স্বামী মো. জয়নাল আবেদিন ওরফে বাবুকে আটক করা হয়।

রোজিনা আক্তারের বড় বোন হুনুফা আক্তার বলেন, বিয়ের পর থেকে বারবার যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকে তার ছোট বোনের জামাতা বাবু। শুক্রবার রাতে পরিকল্পিতভাবে আমার বোনকে আগুনে পুড়িয়ে মারে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ জানান, ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসাপাতালে লাশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর