নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্ট্রেশনে এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানা যায়।
এ ব্যাপারে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্ট্রেশনের স্ট্রেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট একপ্রেস ট্রেন বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্ট্রেশনে এসে থামে। এ সময় ঐ ট্রেনে থেকে এক যাত্রী কিছু কেনার জন্য নিচে নামেন। পরে ওই যাত্রী তাড়াহুড়ো করে ট্রেনে যাওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু একপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ব্যাপারে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
