দণ্ডপ্রাপ্তরা হলেন, ঠাকুরগাঁও জেলার মুলানফরি গ্রামের জবিরুল ইসলামের ছেলে রাসেল পারভেজ (২৩) ও একই জেলার তালেশ্বরগাঁও গ্রামের মোজারুল ইসলামের ছেলে রাশেদ হাসান (২২)।
জানা যায়, উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা চরপাড়া-পূর্বপাড়া রাস্তা সংলগ্ন লাল মিয়ার পোল্ট্রি খামারে শ্রমিকের কাজ করতো রাসেল ও রাশেদ। ওই রাস্তা দিয়ে শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলে যাতায়াত করার সময় রাসেল ও রাশেদ ছাত্রীদের ইভটিজিং করতো। এতে ছাত্রীদের অভিভাবকরা খামার মালিক লাল মিয়াকে বিষয়টি জানায়। কিন্তু খামার মালিক কোন ব্যবস্থা গ্রহণ করেনি। পরে পুলিশ ছাত্রীদের ইভ টিজিংয়ের ঘটনায় রাসেল ও রাশেদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করে। আদালত তাদের বিভিন্ন অঙ্কে অর্থদণ্ড অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন বলেন, দণ্ডিত ওই দুই যুবক স্কুলের ছাত্রীদের ইভ টিজিং করতো। এ ঘটনায় রাসেলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও রাশেদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
