টাঙ্গাইলে দুই মাটি ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কান্দাপাড়া বিল থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজন মাটি ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ মে বুধবার বিকেলে টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

কান্দাপাড়া বিল থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪খ লংঘন করায় মাটি ব্যবসায়ী , কালিহাতী উপজেলার এলেঙ্গা বানিয়াপাড়া এলাকার হযরত আলীর ছেলে ওয়াসিম(৩৫) কে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং একই অপরাধে টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের গালা এলাকার রায়হানের ছেলে জুয়েল( ২৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর