টাঙ্গাইলে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে ঝুলন্ত অবস্থায় দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ত‌বে পরিবারের দাবি তারা আত্মহত্যা করেছে। বুধবার (২০ অক্টোবর) রা‌তে উপজেলার কাউলজানী বোর্ড বাজার ও বার্থা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাউলজানী বোর্ড বাজার এলাকায় সন্ধ্যার দিকে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

অপরদি‌কে উপজলার বার্থা দক্ষিণপাড়া এলাকায় আরেক স্কুলছাত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় ঘর থে‌কে উদ্ধার করা হ‌য়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়ে‌ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হ‌য়ে‌ছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর