বুধবার, জুলাই ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে নতুন ডিসির যোগদান

টাঙ্গাইলে নতুন ডিসির যোগদান

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃরণে স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধায় নিবেদন আর নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন ২১ তম বিসিএস কর্মকর্তা মো. আতাউল গনি।

বুধবার (০৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে সদ্য নির্মিত স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এরআগে তিনি মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন-টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. মোস্তারী কাদেরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদ উল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) শরীফ নজরুল ইসলাম প্রমুখ।

এরপর নবাগত ডিসি টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পঅর্পন করেন।

জানা গেছে, নবাগত ডিসি মো. আতাউল গনি ২১ তম বিসিএস এর মধ্য দিয়ে প্রশাসনে যোগদান করেন। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কৃতি সন্তান মো. আতাউল গনি একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র ছিলেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রীনউইচ এ পড়াশুনা করেন। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।

প্রসঙ্গত প্রকাশ, গত ২৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে। তিনি টাঙ্গাইলে ৩৭ তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular