মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরটাঙ্গাইলে নিখোঁজের ৬ দিন পর প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের ৬ দিন পর প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৬ দিন পর রাজিব (৩৫) নামের এক প্রতিবন্ধী যুবকের অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টায় উপজেলার কুতুবপুর গ্রামের গভীর জঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। নিহত রাজিব ওই গ্রামের মো. সেন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছে।

জানা যায়, মানষিক প্রতিবন্ধী রাজিব কাউকে কিছু না বলে গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। গত ৬ দিন অনেক খোঁজাখুজি করেও তাঁর কোন সন্ধান মিলেনি। বুধবার সকাল ৯টার দিকে রাজিবের বাড়ির এক কিলোমিটার দূরে এক গভীর জঙ্গলের পাশে স্থানীয় এক কৃষক গরু চড়াতে গেলে জঙ্গল থেকে দুর্গন্ধ পেয়ে এগিয়ে যান। পরে গলায় ফাঁস লাগানো অবস্থায় অর্ধ গলিত রাজিবের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য মজিবর ফকির জানান- নিহত রাজিব একজন মানষিক রোগী ছিলেন। গত শুক্রবার থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। কি কারণে সে আত্মহত্যা করতে পারে তা তিনি জানেন না বলে জানান।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, রাজিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular