মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীটাঙ্গাইলে পানিতে ডুবে ৫ম শ্রেণির ছাত্রী নিহত

টাঙ্গাইলে পানিতে ডুবে ৫ম শ্রেণির ছাত্রী নিহত

ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে নদীতে ডুবে স্বপ্না আক্তার (১০) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বাড়ীর পাশে বংশাই নদীতে গোসল করতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। এরপর বেলা ৩ টার দিকে নদীর পানিতে তার নিথর মরদেহ ভেসে উঠে। স্বপ্না উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ঘাঘড়া পশ্চিম পাড়া (বন্দহাওরা) গ্রামের মজিবর রহমানের মেয়ে। সে স্থানীয় চারিশিমুল (দক্ষিণ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বাড়ীর পাশে বংশাই নদীতে সহপাঠিদের সাথে গোসল করতে গিয়ে স্বপ্না পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে বাড়ীর লোকজন ও পাড়া প্রতিবেশি খোঁজা-খুঁজি শুরু করে। এক পর্যায়ে বেলা ৩ টায় স্বপ্নার মরদেহ নদীর পানিতে ভেসে উঠে। তাকে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃ’ত ঘোষণা করে।

স্থানীয় যদুনাথপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল্লাহ আল মামুন জানান, স্বপ্না সহপাঠিদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে বাড়ীর লোকজন ও পাড়া প্রতিবেশি স্বপ্নার মরদেহ বংশাই নদী থেকে উদ্ধার করে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular