টাঙ্গাইলে পুলিশির বাধার মুখে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে টাঙ্গাইলে পুলিশের বাধায় জেলা বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মিরা এসে সমবেত হয়। পরে মিছিলটি বের হলে পুলিশের বাধার মুখে পরে নেত কর্মিরা। এসময় পুলিশের বাধার মুখে পরে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে পথসভার আয়োজন করে।

টাঙ্গাইল জেলা বিএনপির বহিস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ হোসেন আলাল প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন, জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এম, এ বাতেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, যুবনেতা মনির হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর