টাঙ্গাইলে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে নবম শ্রেণীতে পড়ুয়া মো. অনিক (১৫) নামে এক স্কুল ছাত্র বজ্রপাতে নিহত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ধরেরবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এঘটনা ঘটে। তিনি ওই এলাকার মো. আইয়ুব মিয়ার ছেলে ও ধরেরবাড়ী হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হক বলেন, বাড়ি পাশে ধান ক্ষেতে মা বাবার সাথে অনিক তাদের স্ক্রীমের খড় শুকাচ্ছিলেন। হঠাৎ আকাশ থেকে একটি বজ্র তার উপর পড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ এশা তার বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর