টাঙ্গাইলে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্ক:করোনাভাইরাস প্রতিরোধে টাঙ্গাইল ছিলিমপুর ইউনিয়নে অভাবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির নেতারা।

রবিবার (১৩এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর ছিলিমপুর ইউনিয়ন বরুহা উত্তর পাড়া হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর নেতৃত্বে শতাধীক কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী পেয়ে আল্লাহ্র কাছে শুকরিয়া আদায় করেন কর্মহীন হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা।

এতে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাইফুল ইসলাম, জেলা কৃষকদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সদর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রেজা মিল্টন, বিএনপি নেতা শহীদুল ইসলামসহ ছিলিমপুর ইউনিয়নের আন্যান্য নেতা কর্মীরা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর