নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অক্টোবর ২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ পরীক্ষা করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা নিয়োগ কার্যক্রমের সভাপতিত্ব করেন। এ সময় তিনি প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধিগণ, নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজনের মাধ্যমে নিয়োগ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
