বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর

টাঙ্গাইলে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ঘোনাবাড়ী কালী মন্দিরের দুইটি প্রতিমার মাথা ভেঙ্গেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ী গ্রামের সার্বজনীন কালীমন্দিরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয়রা মন্দিরের ২টি প্রতিমার মাথা ভাঙ্গা দেখতে পান। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহলে হাজারী, কালিহাতী সার্কেলের এএসপি রাসেল মনির, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, নাগবাড়ি ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকী ঘটনাস্থল পরির্দশন করেন।

ঘোনাবাড়ী নাট মন্দিরের পুরোহিত রতিশ কুমার ভট্টাচার্য বলেন, আমরা প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত মন্দিরে কীর্তন করি। কীর্তন শেষে যার যার মতো সবাই বাসায় চলে যাই। প্রতিদিনের ন্যায় গতকালও কীর্তন শেষে বাসায় চলে যাই। পরে সকালে প্রণাম করতে মন্দিরে এসে দেখি কালি মা এবং ঢাকিনির মাথা নেই।

ঘোনাবাড়ী কালীমন্দিরের সাধারণ সম্পাদক স্বপন পাল বলেন, রাতে কীর্তন করে বাসায় চলে যাই। সকালে প্রণাম করতে এসে দেখি কালী ও ঢাকিনীর মাথা নেই। কে বা কারা রাতের অন্ধকারে কেটে নিয়ে গেছে।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তদন্ত চলছে খুব দ্রুত অপরাধীদের আটক করা হবে।

কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির বলেন, সকাল ৮ টা থেকে সাড়ে ৮ টার দিকে আমরা জানতে পারি যে, নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ীতে একটি কালী মন্দিরে ভাঙচুর হয়েছে। জানার সাথে সাথেই ঘটনাস্থলে আমাদের অফিসার পাঠাই। তারা পর্যবেক্ষণ করেছে। ঘটনার সাথে কারা জড়িত সেটা আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। আশাকরি অচিরেই এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আমরা শনাক্ত করতে পারবো এবং আইনের আওতায় নিয়ে আসবো।

এ বিষয়ে সংসদ সদস্য হাসান ইমাম খান সোহলে হাজারী বলনে, মুজিববর্ষ উপলক্ষে বন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমন ও সরকারে উন্নয়নের ধারাবাহিকতা বাঁধাগ্রস্থ করার জন্য একটি অপশক্তি এ ঘটনা ঘটাতে পারে।

প্রসঙ্গত, এর আগে পর পর দুইদিন গত বছরের ১২ নভেম্বর এবং ১৩ নভেম্বর রাতে কালিহাতী উপজেলার বাংড়া যুগীবাড়ী মদন মোহন নাথের ঠাকুরদার কালী মন্দিরে এবং সিলিমপুর উত্তর সেন বাড়ীর সার্বজনীন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular