টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইল সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (২৫ অক্টোবর) টাঙ্গাইল সদর থানার কান্দাপাড়া রবিদাসপাড়া ও মাজার গেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক পিস ইয়াবা ও ২৫০ মিলিলিটার চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কালিহাতী উপজেলার কদিমহামজানী গ্রামের মো. জুয়েল (৩৫) এবং টাঙ্গাইল সদর উপজেলার বেড়াডোমা এলাকার মো. সালাউদ্দিন (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান তাঁদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েলকে ১০ দিন এবং সালাউদ্দিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি দুজনকে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর