• ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তায় মদ খেয়ে মাতলামী করার অভিযোগে চার বন্ধুকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

তারা হলেন, উপজেলার জিগাতলা গ্রামের জাহিদুল ইসলাম ওরফে খোকার ছেলে ও গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের ভাতিজা তানভীর পিতম ওরফে অনিক, অলোয়া ইউনিয়নের কাগমারী গ্রামের জাহিদ ফরহাদ তালুকদারের ছেলে জীবন ফরহাদ তালুকদার, পৌর এলাকার ঘাটান্দী নতুনপাড়ার খন্দকার মোস্তাফিজুর রহমানের ছেলে খন্দকার তাইফ আল সাহাব, ঘাটাইল উপজেলার দশআনি গ্রামের মমিনের ছেলে রাব্বি ওরফে আসিফ।

শনিবার (১৮ জুন) রাতে উপজেলা টেপিবাড়ী এলাকা থেকে তাদেরকে মাতলামী অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। পরে রবিবার (১৯ জুন) দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করে থানা পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করে বিকালে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, শনিবার রাতে মদ খেয়ে রাস্তায় মাতলামী করার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রবিবার দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপরাধমূলক কর্মকান্ডরোধে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর

PinUp Nedir ve Nasıl Çalışır? Kapsamlı Bir Rehber

How to Complete Your Boo Casino Sign Up in New Zealand

How to Register and Start Playing at Boo Casino in New Zealand

Boo Casino NZ Review: Is It Worth Your Time?