টাঙ্গাইল ক্যাম্পের পরিচালিত অভিযানে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩। র্যাব জানায়, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার অরুণখোলা এলাকায় বিপুল পরিমাণ গাঁজা মজুত ও কেনাবেচার খবর পায় তারা।
৯ ডিসেম্বর রাত প্রায় আড়াইটায় র্যাব-১৪ এর একটি দল ভুটিয়া এলাকার নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখানকার একটি ট্রাংক থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার সহযোগী মো. স্বপন মিয়ার বাড়িতেও মাদক লুকানো আছে।
র্যাব ও স্থানীয়দের উপস্থিতিতে স্বপন মিয়ার বাড়িতে তল্লাশি চালানো হলে আরও ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে স্বপন মিয়া ও তার স্ত্রী জেসমিন পালিয়ে যায়।
মোট ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ১৬ হাজার টাকা বলে জানায় র্যাব। আটক নজরুল ইসলামসহ পলাতক দুইজনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। উদ্ধার করা মাদক মধুপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।